1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে পুলিশের ৩৫ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

কিশোরগঞ্জে পুলিশের ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক আবদুল কাহহার আকন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ ও সাবেক ডেপুটি কমান্ডার এম. এ মান্নান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সোনাহর আলী।

অনুষ্ঠানে পুলিশের ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দেওয়া হয়। এ সময় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি