1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কিশোরগঞ্জে নদী খননের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১

কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জের চামটা ঘাট পর্যন্ত নরসুন্দা নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ সচেতন নাগরিক সমাজ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যৌথ উদ্যোগে করিমগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আ. ন. ম. নৌশাদ খান, কিশোরগঞ্জ সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূঁইয়া, বাপার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শরীফ সাদী, করিমগঞ্জ ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মীর সাত্তার উদ্দিন ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জের চামটা ঘাট পর্যন্ত নরসুন্দা নদী বিভিন্ন স্থানে শুকিয়ে চৌচির হয়ে গেছে। অথচ এ নদীতে একসময় বড় বড় মহাজনী নৌকা চলাচল করত। নদীটি মৃতপ্রায় হয়ে যাওয়ায় এখানকার কৃষি ও ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে।
মানববন্ধন শেষে নদীতে প্রতীকী খনন কাজ করে অবিলম্বে নদীটি খনন করে প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি