1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কিশোরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।

সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুলতানা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা হযরত আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ৪০ টি স্টল স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, গাড়ল, মোরগ, খরগোশ, কবুতরসহ বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হচ্ছে। আজ বিকালে আলোচনা, পুরস্কার বিতরণসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রদর্শনী শেষ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি