1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

কিশোরগঞ্জে তেলভর্তি লরিচাপায় ভটভটি চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ার চর এলাকায় লরিচাপায় আজাহারুল ইসলাম (২৬) নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই লরিচালক নয়ন বিশ্বাস (৪০) পালিয়ে গেলেও দুমড়ে-মুচড়ে যাওয়া লরি ও ভটভটি দুটোই উদ্ধার করে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।

নিহত আজাহারুল একই উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিন্নাটি আতকাপাড়ার সালেম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভৈরব থেকে তেল ভর্তি একটি লরি শেরপুরের উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে কিশোরগঞ্জ শহরতলীর নতুন জেলখানা মোড় থেকে ভটভটি নিয়ে মারিয়া বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিল আজাহারুল ইসলাম। পথে কামালিয়ার চর এলাকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিকে জোরে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এবং লরিতে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যমানের তেল মাটিতে পড়ে যায়। এতে ভটভটির চালক আজাহারুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি