1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

কিশোরগঞ্জে তরমুজ আড়তে অভিযান, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

পবিত্র রমজান মাসে অন্যতম কৃষি পণ্য তরমুজ এর দাম ভোক্তার নাগালের বাইরে চলে যাওয়ায় কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) জেলা সদরের স্টেশন রোড এলাকায় তরমুজ আড়তে এবং কাচারি বাজারের কয়েকটি দোকানে এ তদারকি অভিযান পরিচালনা করেন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এ সময় তরমুজ কেজি হিসেবে বিক্রি এবং উচ্চমূল্যে বিক্রির দায়ে ব্যবসায়ী এবং আড়তদারসহ মোট পাঁচজনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা খান এবং সদর মডেল থানা পুলিশের এসআই রুকন উদ্দিন এর নেতৃত্বে জেলা পুলিশ লাইনের একটি টিম।

অভিযানে মেসার্স নরসুন্দা ফল ভান্ডারকে ছয় হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ছয় হাজার টাকা, মেসার্স সুমন এন্টারপ্রাইজকে চার হাজার টাকা এবং কাচারি বাজারের মেসার্স জামাল তরমুজের দোকানকে এক হাজার টাকা ও জুমোন মিয়ার ফলের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি