1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কিশোরগঞ্জে ডেন্টিস্ট ডে উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ডেন্টিস্ট ডে উদযাপিত হয়েছে। ‘হাসির দ্যুতি ছড়িয়ে দিন সারাদিন’ এই স্লোগানে কিশোরগঞ্জ ডেন্টাল সার্জনস ফোরাম এই শোভাযাত্রার আয়োজন করে।

শনিবার (৬ মার্চ) সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. মো. হেলাল উদ্দিন, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ ডেন্টাল সার্জনস ফোরামের সহ-সভাপতি ডা. এবি এম সাইফুল হুদা, সাধারণ সম্পাদক ডা. নৌশাদ কায়সার পাঠান এবং সাংগঠনিক সম্পাদক ডা. ফারুক আহমেদ।

এতে জেলায় কর্মরত সরকারি-বেসরকারি ডেন্টাল সার্জনগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি