1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলে যাচ্ছে অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ দুই কার্গো এলএনজি কিনবে সরকার বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের খণ্ডিত লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল।

ট্রেনটি দুপুরে কটিয়াদীর মানিকখালী স্টেশন অতিক্রম করে যাওয়ার পর বাজিতপুরের হালিমপুর স্টেশনের উত্তরে ৩০-৩৫ বছরের এক অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে। এতে ওই নারীর দুই পা, দুই হাত ও মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনাস্থল রেললাইনের আশপাশে ফসলি জমি ছিল। মেয়েটির পরিচয় ও কেন-কিভাবে এখানে এসেছিল তার সঠিকতা যাচাইয়ের চেষ্টা চলছে।

রেলওয়ে ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশ থেকে নিহতের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। এছাড়া খণ্ডিত শরীরের অংশ সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি