1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

কিশোরগঞ্জে ট্রেনের ২৪টি আসনের টিকিটসহ গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জে ট্রেনের ২৪টি আসনের টিকিটসহ সাইফুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল।

আজ মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোডের ফলপট্টি বিলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

র‌্যাব জানায়, একটি কালোবাজারি চক্র ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে। তারা যাত্রী সাধারণের কাছে বেশি দামে এসব টিকিট বিক্রি করে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে র‌্যাব। তার কাছ থেকে কিশোরগঞ্জ টু ঢাকা এবং কিশোরগঞ্জ টু চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ২৪ টি আসনের অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।

এর আগে গত ২২ মার্চ রাতে র‌্যাবের অভিযানে ৬০টি আসনের আগাম টিকিটসহ টিকিট কালোবাজারি মো. সাইফুল ইসলাম এবং মো. মানিক মিয়াকে আটক হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানিয়েছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি