1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

কিশোরগঞ্জের ১৩ উপজেলা ও ৮টি পৌরসভার মোট ৩২টি স্থানে একযোগে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার কিশোরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ও সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ কার্যক্রমের রমজান মাস উপলক্ষে প্রথম ধাপে ১৭ হাজার ৫০০ মানুষ ভর্তুকি মূল্যে ‍পণ্য কিনেছেন।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।

নির্ধারিত ডিলারের মাধ্যমে প্রতি প্যাকেজে দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তৈল, দুই কেজি ডাল, দুই কেজি ছোলা দেওয়া হচ্ছে। টিসিবির এসব পণ্য একসঙ্গে পাওয়া যাচ্ছে মাত্র ৪৬০ টাকায়। জেলার মোট ২ লাখ ৮২ হাজার ৫৭০টি পরিবারকে এর আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি