1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কিশোরগঞ্জে ঝড়ে গাছ পড়ে ৫ বছরের সন্তানসহ অন্তঃসত্ত্বা নারী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রচণ্ড ঝড়ে গাছ উপড়ে পড়ে ঝড়ে দোচালা টিনের বসত ঘরের নিচে চাপা পড়ে এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গাছচাপায় নিহত নারীর নাম রুপ তারা (৪৫) এবং তাঁর ছেলের নাম তাইজুল (৫)। রূপ তারা করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ি গ্রামের কৃষক আ. কাইয়ুমের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে খাওয়া-দাওয়ার পর নিজেদের দোচালা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন রুপ তারা ও তাঁর ছেলে তাইজুল। রাত সাড়ে এগারোটার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে একটি বড় রঙ্গিলা কাঠ গাছ বসতঘরের ওপর এসে পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে গেলে গাছের নিচে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়।

কৃষক আ. কাইয়ুম বলেন, ‘আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিছুদিন পরে আমার সন্তান এই পৃথিবীতে আসত। আমার ছোট ছেলেটার বয়স ৫ বছর। কালবৈশাখী ঝড় আমার জীবনে কাল হয়ে এল। আমি আমার স্ত্রী সন্তান ছাড়া কীভাবে বাঁচব।’

করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। রুপ তারা ও তাইজুলকে উদ্ধার করে প্রেসিডেন্ট আ. হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ তারা ও তাইজুলকে মৃত ঘোষণা করে। কোনো ধরনের অভিযোগ না থাকায় রুপ তারা ও তাইজুলের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি