1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া এলাকায় একটি ফসলি জমিতে ঘটনাটি ঘটে।

নিহত শফিকুল ইসলাম চং শোলাকিয়া এলাকার আব্দুল হেকিমের ছেলে। আটক রাজন ইসলাম (২২) একই উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাতে তিনি জানান, দুই বছর পূর্বে একটি চুরির ঘটনায় রাজনকে জড়িয়ে কথা বলেছিল শফিকুল। তখন থেকেই শফিকুলের প্রতি ক্ষোভ ছিল রাজনের৷ আজ দুপুরে শফিকুল বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করছিলেন। এ সময় পূরনো বিভিন্ন বিষয় নিয়ে শফিকুলের সাথে কথা কাটাকাটি হয় রাজনের। এক পর্যায়ে শফিকুলের পেটে ও গলায় ছুরিকাঘাত করে রাজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি