1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে চোরাই অটো রিকশাসহ চোর চক্রের সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এক বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হয়ে যাওয়া একটি অটো রিকশাসহ মো. শাহিন ওরফে শাকিল (২২) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে।

শনিবার (২০ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলায়র যশোদল এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হয়ে যাওয়া অটো রিকশাটি সহ তাকে আটক করা হয়।

আটক হওয়া চোর চক্রের সদস্য মো. শাহিন ওরফে শাকিল কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামের মো. আবদুছ সালামের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গত ২৯ অক্টোবর কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে তার অটো রিকশা গাড়ি চুরির বিষয়ে একটি অভিযোগ করেন। অভিযোগে মো. সাইফুল ইসলাম উল্লেখ করেন, তার অটো রিকশাটি আব্দুল মান্নানের গ্যারেজে রাখা ছিল। সেখান থেকে গত ২৫ অক্টোবর দিবাগত রাত সোয়া ১টার দিক থেকে ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টার মধ্যে গ্যারেজের দরজার তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এ অভিযোগের বিষয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখে জড়িতদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন টিম শনিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলায়র যশোদল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চুরি হয়ে যাওয়া অটো রিকশাটি সহ চোরচক্রের সদস্য মো. শাহিন ওরফে শাকিলকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তারা দুই/তিন জন মিলে গ্যারেজের তালা ভেঙ্গে অটো রিকশাটি চুরি করে।

এ চোর চক্রের অন্য সদস্যদের আটকের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া এ ঘটনায় আটক মো. শাহিন ওরফে শাকিল এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি