1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

কিশোরগঞ্জে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জে আজ সোমবার কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৭ টায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও কৃষক ও হতদরিদ্রদের মাঝে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে ৫ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ এবং পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি নেসার উদ্দিন খান, আনোয়ার হোসেন সুজন, সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক দাস, বুরহান উদ্দিন, আখতারুজ্জামান শিপন, এডভোকেট শফিকুল আলম গোলাপ, খলিলুর রহমান খোকন, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আল মামুন, আনোয়ার হোসেন সরকার, আফি উদ্দিন আখন্দ, মো. চান মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি