1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

কিশোরগঞ্জে কাল থেকে শুরু হচ্ছে জিল্লুর রহমান ক্রিকেট লীগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে কিশোরগঞ্জে শুরু হচ্ছে ১ম বিভাগ ক্রিকেট লীগ। মঙ্গলবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির পরিচালক মাহাবুব আনাম, আকরাম খান উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে সোমবার বিকালে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রিকেট লীগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ইতিমধ্যে এক্সপো গ্রুপকে স্পন্সর হিসেবে নির্বাচিত করে জেলা প্রশাসকের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। ক্রিকেট লীগে চারটি গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক ও ১ম বিভাগ ক্রিকেট লীগের আহবায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ১ম বিভাগ ক্রিকেট লিগের সদস্য সচিব হোসেন সারোয়ার লিটন, ১ম বিভাগ ক্রিকেট লীগের সদস্য অধ্যাপক এমএ কব্বীহ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি