1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও হেফাজতের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

হরতালের সমর্থনে কিশোরগঞ্জ পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকা থেকে পুরান থানা ইসলামিয়া মার্কেট পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক দাবি করেন, হামলার ঘটনায় তিনিসহ ১২ পুলিশ কর্মকর্তা-কনস্টেবল আহত হয়েছেন।

এ ছাড়া কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ নোমান খানসহ অন্তত ৩৮ নেতাকর্মী ও পথচারী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। শহরে থমথম পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি