1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

কিশোরগঞ্জে অস্ত্রসহ ‘মুরগি সোহেল’ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

কিশোরগঞ্জের নিকলীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেল নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

রোববার (৩০ মে) দিবাগত গভীর রাতে নিকলী উপজেলার খালিশারহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খলিশাহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত।

র‌্যাব জানায়, গত ১১ মে সোয়াইজানি নদীর জলমহালের বিরোধকে কেন্দ্র করে সোহেল আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। এতে চার শিশুসহ ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান জানতে পেরে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি