1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জের হাওরে হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

দেশে মৎস্য সম্পদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে কিশোরগঞ্জের হাওরে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ রোববার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, হাওরের মিঠাপানির মৎস্য সম্পদকে যুগোপযোগী করে অর্থনৈতিক সম্পদে পরিণত করাসহ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নেও কাজ করা হবে। একই সঙ্গে হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদকে অর্থনৈতিক সম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, হাওরে রুপালী সম্পদের খনি হিসেবে পরিচিত মৎস্যসম্পদ উন্নয়নে কোল্ড স্টোরেজ নির্মাণসহ পরিবহন ব্যবস্থা উন্নতকরণ ও মৎস্য থেকে মৎস্যজাতীয় পণ্য তৈরির নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এর আগে মিঠামইন হাওরে দেশি মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী শ ম রেজাউল করিম। অনুষ্ঠান শেষে মিঠামইনের কামালপুর গ্রামে অবস্থিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়ি ঘুরে দেখেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি