1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

কিশোরগঞ্জের সিপিবি নেতাকে খুঁজে বের করার দাবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নেতা আব্দুল হাসিমকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম। গতকাল বুধবার এক বিবৃতিতে তাঁরা এই দাবি জানান।

বিবৃতিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানিয়ে বলা হয়, এক মাস ধরে নিখোঁজ রয়েছেন আব্দুল হাসিম। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় গত ৭ ডিসেম্বর নিজের এলাকার একজন মেম্বারপ্রার্থীর প্রতীক সংগ্রহ করতে উপজেলা নির্বাচন কার্যালয় গিয়ে আর ফিরে আসেননি তিনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। দলের জেলা ও উপজেলার নেতারাও সন্ধান করে তাঁর খোঁজ পাননি।

বিবৃতিতে অবিলম্বে আবদুল হাসিমকে খুঁজে বের করতে সরকারের প্রতি দাবি জানানোর পাশাপাশি নেতারা তাঁর পরিবারের সঙ্গে সহমর্মিতা জানিয়ে তাঁর সন্ধান পেতে আইনি ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি