1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার পর মাত্র দুই ঘণ্টার ব্যাবধানে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চারিপাড়া ও মধ্যপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারিপাড়া গ্রামের অমূল্য পালের স্ত্রী নিশা রানী পাল (৮৫) ও মধ্যপাড়া গ্রামের ইসলাইলের ছেলে মামুন(১৬)।

কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে চারিপাড়া মৎস্য খামারের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা নিশা রানী। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল চাপা দিলে তার মৃত্যু হয়।

এর দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে মধ্যপাড়া বাজারের কাছে সাইকেল আরোহী মামুনকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি অজ্ঞাত যানবাহন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (আইসি) শফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি