1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে বিল্লাল মিয়া (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হন।

বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের চন্দ্রপুর হাওরের দুলিয়ারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কৃষক বিল্লাল মিয়া একই ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাওরে জমি থেকে মিষ্টিকুমড়া সংগ্রহ করছিলেন কয়েকজন কৃষক। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে তড়িতাহত হয়ে ঘটনাস্থলে মারা যান বিল্লাল। এসময় দগ্ধ হন সাজেদুল (৩৫) নামে আরেক কৃষক। তাকে ইটনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি