1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

কিশোরগঞ্জে কোল্ডস্টোরেজকে তিন লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করায় এ জরিমানা করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প জানায়, আসন্ন রমজানে বিক্রির উদ্দেশ্যে পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়নের বড় আজলদী এলাকায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করা হয়েছে, এমন খবরে বুধবার (১০ মার্চ) দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর রাখায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজের ম্যানেজার মাজহারুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।

আদালতে নেতৃত্ব দেয়া পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান জানান, খাদ্য মজুতে পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রাথমিক ভাবে এগারসিন্দুর কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

রমজান মাস উপলক্ষে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মজুত খেজুর স্যানিটারি ইন্সপেক্টরকে দিয়ে পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি