1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কিশোরগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জে কিছুতেই কমছে না মহামারি করোনার ভয়াবহতা। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন কেউ না কেউ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২ জন। তাদের মধ্যে কিশোরগঞ্জে একজন এবং অপরজন বাজিতপুরে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

একই সময়ে নতুন করে শনাক্ত হন আরও ১০৯ জন। এ নিয়ে জেলায় করোনায় ১৮৪ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৬৬০ জনে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান বুধবার রাতে জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী ভর্তি হন। এ সময়ে সুস্থ হন ২৭ জন। বর্তমানে এ হাসপাতালে ১৮৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৯ জন আইসিইউতে এবং ১৫ জন এইচডিইউতে চিকিৎসাধীন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৭ জন, হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ২ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় একজন, কটিয়াদীতে ২ জন, কুলিয়ারচরে ৩ জন, ভৈরবে ২৬ জন, নিকলীতে ৫ জন, মিঠামইনে একজন ও অষ্টগ্রামে একজন রয়েছেন।

বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯৮৯ জন, হোসেনপুরে ২৫১, করিমগঞ্জে ৪৪, তাড়াইলে ৫০, পাকুন্দিয়ায় ২৬৬, কটিয়াদীতে ৫৪২, কুলিয়ারচরে ৬৬, ভৈরবে ৫৫৮, নিকলীতে ৫৫, বাজিতপুরে ১৭৭, ইটনায় ৩১, মিটামইনে ৩০ ও অষ্টগ্রাম উপজেলায় ৫৪ জন করোনা পজিটিভ রোগী রয়েছেন।

জেলায় করোনায় মোট মৃত্যু ১৮৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৫, হোসেনপুরে ৮, করিমগঞ্জে ৯, তাড়াইলে ৫, পাকুন্দিয়ায় ১১, কটিয়াদীতে ১৬, কুলিয়ারচরে ৭, ভৈরবে ৩৮, নিকলীতে ৭, বাজিতপুরে ১৬, ইটনায় ১ ও মিঠামইন উপজেলায় ১ রয়েছেন।

জেলার একমাত্র হাওর উপজেলা অষ্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ২৭৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৩৭ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি