1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

কিশোরগঞ্জে করোনায় আরও ৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মৃতরা সবাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে কিশোরগঞ্জ সদরের তিনজন, তাড়াইলে একজন ও পাকুন্দিয়ায় একজন।’

ডা. মুজিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৩৮ জন। বর্তমানে এ হাসপাতালে ২১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০ জন আইসিইউতে এবং ১৪ জন এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ২৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদরে ৭৪ জন, হোসেনপুরে ২০ জন, করিমগঞ্জে আটজন, তাড়াইলে তিনজন, পাকুন্দিয়ায় তিনজন, কটিয়াদীতে ৩৪ জন, কুলিয়ারচরে ১০ জন, ভৈরবে ১০২ জন, নিকলীতে চারজন, বাজিতপুরে ২৪ জন, ইটনায় একজন ও মিঠামইনে পাঁচজন এবং অষ্টগ্রামে ছয় জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪২৭ জন। ছয় হাজার ৭০০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৫৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি