1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

কিডনি ভালো রাখতে যে শাক খাবেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

লাইফস্টাইল ডেস্ক : গরম ভাতের সঙ্গে যেকোনো শাক ভাজি হলে আর কিছুর প্রয়োজন পড়ে না বেশিরভাগ বাঙালির। আবার গ্রামের পথেঘাটে, পুকুরপাড়ে নিজ থেকেই বেড়ে ওঠে অনেক উপকারী শাক। সেসব শাকের উপকারিতা সম্পর্কে আমরা খুব বেশি জানিও না। তেমনই একটি শাক হলো বথুয়া।
বথুয়া শাক আলাদাভাবে চাষ করা হয় না। একটা সময় শুধু শীতকালেই দেখা মিলতো এই শাকের। এখন অবশ্য সারাবছরই পাওয়া যায় বথুয়া শাক।
এই শাকে আছে প্রচুর ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, জিংকের মতো গুরুত্বপূর্ণ উপাদান। বথুয়া শাকে রয়েছে অসংখ্য উপকারিতা। চলুন কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-
রান্না করতে গিয়ে একটু অসাবধানতায়ই ঘটতে পারে দুর্ঘটনা। পুড়ে যাওয়া ত্বকের যন্ত্রণা কমাতে কাজ করে এই বথুয়া শাক। গরম পানি পড়ে ত্বকের কোনো অংশ পুড়ে গেলে বা ফোসকা পড়লে ওই অংশে বথুয়া শাক বেটে আলতো করে মাখিয়ে দিন। তাতে ত্বকের জ্বালা ভাব দ্রুত কমে যাবে।
নানা কারণেই হতে পারে মুখে ঘা। এর কারণে খাবার খেতে অসুবিধাসহ আরও অনেক সমস্যা হয়। সময়মতো না সারালে এই ঘা থেকে আরও বড় অসুখ হতে পারে। মুখে ঘা হলে বথুয়া শাক চিবিয়ে খান। চাইলে ঝালছাড়া রান্না করেও খেতে পারেন। এতে ঘা দ্রুত সেরে যাবে।
প্রস্রাবের সময় জ্বালাপোড়া নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা দূর করতে হলে বথুয়া শাক বেটে তার সঙ্গে ২ চামচ জিরার গুঁড়া, ২ চামচ লেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে খান। দিনে অন্তত দু’বার এই শরবত খেতে পারলে এই সমস্যা দূর হবে।
কিডনিতে পাথর হলে খাবারের ব্যাপারে থাকতে হবে বাড়তি সতর্ক। কিছু খাবার আছে যা এই সমস্যা দূর করতে সাহায্য করে। তেমনই একটি হলো বথুয়া শাক। কিডনিতে পাথর হলে প্রতিদিন ১ কাপ বথুয়া শাকের রস খেলে উপকার মেলে।
ত্বকে শ্বেতির সমস্যা দেখা দেয় কারও কারও ক্ষেত্রে। এই সমস্যা নিরাময়ে কাজ কর বথুয়া শাক। এই শাকের পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে নিয়মিত ব্যবহার করলে উপকার মেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি