1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে এক দুর্ঘটনায় ১০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দোদা জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

জানা গেছে, অভিযানে যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চলন্ত অবস্থায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে দুর্ঘটনায় পড়ে। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেনারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ সেনাসদস্য। তাদের অবস্থাও গুরুতর।

দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, দোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় তাদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি