1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১০ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছিল। এরই মধ্যে গভীর রাতে একটি দল ট্রাক নিয়ে বাগমারা-বাঘচালা এলাকায় প্রবেশ করে গরু চুরির চেষ্টা করছে—এমন সন্দেহ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা মাইকিং ও চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন।

একপর্যায়ে এলাকাবাসী ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলেও তিনজন ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, পরে সন্দেহভাজনদের বহনে ব্যবহৃত ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই আগুনে ট্রাকটি পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি শহিদুল ইসলাম বলেন, গরু চুরির সন্দেহে স্থানীয় জনতা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে গরু চুরি নিয়ে দেশের বিভিন্ন এলাকায় গণপিটুনির ঘটনা বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি