1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি আর নেই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ আর নেই। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী পৌরসভার রামপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ জুন) বাদ আছর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের ছোট ভাই সরোয়ার মিয়া জানান। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন কালবেলাকে জানান, অ্যাডভোকেট হাফেজ আহমদ একজন নির্বিবাদী মানুষ ছিলেন। আওয়ামী লীগ করলেও তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য মানুষ। রাজনীতি ছাড়াও তিনি আইন অঙ্গনেও সবার প্রিয় ছিলেন। তিনি আইনগত সহায়তা নিতে আসা মানুষের কাছেও ছিলেন মিষ্টভাষী। তিনি কখনো কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন এমন নজির নেই।

তিনি আরও জানান, হাফেজ আহমদ ফেনী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে ফেনীবাসী একজন দক্ষ ও চৌকস আইনজীবীকে হারাল।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম শাহজাহান সাজু জানান, অ্যাডভোকেট হাফেজ আহমদ ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছাত্রজীবনে তিনি ফেনী মহকুমা ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি