1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কারিগরি ত্রুটিতে মেট্রোরেল স্টেশনে ভেন্ডিং মেশিনে টিকিট বিক্রি বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি সময় পর আগারগাঁও স্টেশন থেকে ছেড়ে গিয়েছে মেট্রোরেল। সকাল সাড়ে ৮টার পরে টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায় টিকিট ভেন্ডিং মেশিন সাময়িকভাবে বিকল হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে ৮টা ৩৫ মিনিটের দিকে টিকিট মেশিনটি বিকল হয়ে যায়। পরে স্টেশনের এক নির্দেশনা বলা হয়, কাউন্টার থেকে টিকিট কিনতে।

লতিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমি টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না। বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। প্রথম দিনেই টিকিট সিস্টেমের এই বিষয়টি ভালো লাগল না। দেরিতে ঢুকলাম, এখন টিকিটেও সমস্যা।

মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ রয়েছে। ভেতরে কাজ চলছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও স্টেশনে মেট্রোরেল যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে শুরুতে কিছু বিশৃঙ্খলা দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি