1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

কারাগারে খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি খালাতো ভাইকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে নয়ন চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবক আটক হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক নয়ন চন্দ্র মণ্ডলের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, নয়নের খালাতো ভাই সিনহাত মণ্ডল কয়েক দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী। আজ দুপুরে নয়ন কারাগারে গিয়ে হাজতি ভাইকে দেখার কথা বলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কারাগারের প্রধান ফটকের সামনে স্থাপন করা আরপি তল্লাশিচৌকিতে কারারক্ষীরা নয়নের পথরোধ করেন। এ সময় তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। নয়নের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় কারারক্ষীরা তাঁর শরীর তল্লাশি করেন। তখন তাঁর প্যান্টের পেছনের পকেট থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে নয়নকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন বলেন, গাঁজাসহ একজন যুবককে আটক করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি