1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কাফনের কাপড় পাঠিয়ে তারেক-জোবায়দাকে সাজা দেয়া বিচারককে হত্যার হুমকি

আদালত প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়া বিচারক ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়েছে। এ অভিযোগে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন।

রোববার (২২ অক্টোবর) জিডির বিষয়টি নিশ্চিত করেন শাহ মো. মামুন। তিনি বলেন, গত ১৭ অক্টোবর বিকেলে বিচারককে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়। পরে কোতয়ালী থানায় জিডি করা হয়েছে।

একটি চিঠি যিনি পাঠিয়েন তার ঠিকানা দেয়া আছে বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন। তিনি চিঠিতে উল্লেখ করেন, (গালি দিয়ে) বাংলার যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে। অপেক্ষায় থাক। মাত্র ২ টুকরা কাপড় একটা তোমার নিজের জন্য, অপরটা তোমার পরিবারের। দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করে। দেশপ্রেমিক।

অপর চিঠিতে ঠিকানা দেয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলীর হাতেম আলী সওদাগর।

ওই চিঠিতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রাহীম। বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় ভন্ড বিচারক মোঃ আছাদুজ্জামান (মহানগর দায়রা জজ), ঢাকা। আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সাজা দিয়েছেন। আপনাকে আমরা মৃত্যুদন্ড দিলাম। অচিরেই বিচার কার্যকর করব। বাংলার যুব সমাজ।

উল্লেখ থাকে, গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক আছাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি