1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কাতার বিশ্বকাপের স্টেডিয়ামটি অনুদান হিসেবে চেয়েছে বাফুফে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের নাইন সেভেন ফোর (৯৭৪) স্টেডিয়ামটি দেশটির সরকার কোনো এক দেশকে অনুদান হিসেবে দিতে চেয়েছে। আর এই সুযোগটি কাজে লাগাতে ওই স্টেডিয়ামটি চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কাতার দূতাবাসের মাধ্যমে ইতোমধ্যে সরকারি পর্যায়ে বাফুফে আনুষ্ঠানিকভাব অনুরোধ করেছে। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে কাতারের কাছে স্টেডিয়াম চেয়ে রেখেছি। একাধিকবার এ নিয়ে তাদের সঙ্গে আমাদের কথাও হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার আমরা কথা বলবো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে।

চলমান বিশ্বকাপে ৮ ভেন্যুর একটি ৯৭৪ স্টেডিয়াম। মেক্সিকো, ব্রাজিল ও সুইজারল্যান্ড, আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচসহ ৭টি খেলা হয়েছে এই স্টেডিয়ামে।

এ স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছিল রাশ আবু আবুদ নামে। দোহা থেকে ১০ কিলোমিটার পূর্বে পারস্য সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা স্টেডিয়ামের নাম পরে দেওয়া হয় ৯৭৪। শুধু শিপিং কন্টেইনার ও স্টিল দিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। এর বিশেষত্ব হলো স্টেডিয়াম নির্মাণের জন্য ৯৭৪টি কন্টেইনার ব্যবহার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি