1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

কাগজের নৌকা ভাসিয়ে নদীরক্ষার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

কাগজের নৌকা ভাসিয়ে নদীরক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নদীতে কাগজের নৌকা ভাসিয়ে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে নদী-নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন ‘নোঙর’, নদী রক্ষা জোট, নিরাপদ পানি আন্দোলন ও ‘রিভার জাস্টিজ। শনিবার রামপুরা এলাকায় বয়ে যাওয়া ‘নড়াই’ নদীতে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা নদী আর খাল দখলের প্রভাব থেকে রক্ষার জন্য আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবাষির্কী উপলক্ষে সংগঠনগুলো এ আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘রাজধানীর জীবনযাত্রায় অল্প বৃষ্টিতেই সড়ক গুলো রূপ নেয় জলাশয়ে। কোথাও কোথাও জলাবদ্ধতা থাকছে দিনের পর দিন। ঢাকার আশপাশের নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে সামান্য বন্যায়। কেবল নদী আর খালই নয়, বিলীন হয়েছে রাজধানীতে থাকা অসংখ্য পুকুরও। এই নদীটিও দখল আর দূষণের শিকার।’
নড়াই নদীর বর্তমান উন্মুক্ত অংশের দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ কিলোমিটার। রামপুরা ব্রিজ থেকে বনশ্রী-মেরাদিয়ায় বাঁক নিয়ে এটি সোজা পূর্বদিকে অগ্রসর হয়েছে। মিশেছে কায়েতপাড়ায় গিয়ে বালু নদীর সঙ্গে। এর অধুনালুপ্ত ধারাটি পশ্চিমে পান্থপথ হয়ে মিরপুর পেরিয়ে তুরাগে পতিত হতো। প্রবাহটিকে সরকারি কাগজপত্রে কোথাও বেগুনবাড়ি খাল, কোথাও হাতিরঝিল, কোথাও আবার রামপুরা খাল বলে উল্লেখ করা হয়েছে।
কাগজের নৌকা ভাসানো কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নদী রক্ষা জোটের মুখপাত্র ও নোঙর-এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. তোফাজ্জ্ল হোসেন (সাবেক কাউন্সিলর), মোহাম্মদ মাকসুদ হোসেন মুহসীন (৩-নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটিকপোরেশন), আলহাজ্ব জাহাঙ্গীর আলম (কাউন্সিলর, ৩৭ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন), বীর মোক্তিযোদ্ধা ও নদী বিশেষজ্ঞ মো. তোফায়েল আহমেদ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস, নিরাপদ পানি আন্দোলনের সভাপতি মো. আনোয়ার হোসেন, নোঙর কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলে রাব্বি সানি, মীর মোকেদ্দস আলী শান্ত, এফ এইচ সবুজ, ইয়াছিন আরাফাত, শুভ ঘোষ, বাপ্পী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি