1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কষ্টিপাথর সংগ্রহ করে বিদেশে পাচার করতেন তারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কষ্টিপাথরসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৩০ গ্রাম ওজনের কষ্টিপাথর উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মৃত জাবেদ আলীর ছেলে মো. ছিদ্দিক মিয়া (৬০), মৃত আবেদ আলীর ছেলে মো. সুলতান মিয়া। দুজনই সদর উপজেলার কাতলাসেন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় ময়মনসিংহ র‍্যাব ১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪-সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া অভিযান চালিয়ে ১ কেজি ২৩০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা বিভিন্ন জায়গা থেকে কষ্টিপাথর সংগ্রহ করে বিদেশে পাচার করতেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, র‍্যাব আসামিদের থানায় হস্তান্তরের পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি