1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’

কলম্বিয়ার কাছে যেবার ৫ গোল খেয়েছিল আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

চলতি কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর কলম্বিয়া। টানা ২৮ ম্যাচ অপরাজিত দলটি বৃহস্পতিবার সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া ২৩ বছর পর কোপার ফাইনালে উঠল। এরই সঙ্গে ফিরে এলো ৩০ বছর আগের এক স্মৃতি। সেবার কলম্বিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়েই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা।

১৯৯৩ সালের ৫ সেপ্টেম্বরের ঘটনা। ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর কলম্বিয়া। ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে সেই ম্যাচে আর্জেন্টিনা উড়ে যায় ৫-০ গোলে! সেটাই ছিল ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম পরাজয়। ওই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের গ্রুপ – এ থেকে বিশ্বকাপের মূলপর্বে চলে যায় কলম্বিয়া। অন্যদিকে আর্জেন্টিনাকে খেলতে হয় প্লে-অফ। কলম্বিয়ার কাছে সেই হারের পর আর্জেন্টিনার ক্রীড়া ম্যাগাজিন ‘এল গ্রাফিকো’ কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়াই ‘লজ্জা’ শিরোনামে একটি কালো কভার প্রকাশ করেছিল।

সেই ম্যাচে দর্শক হিসেবে ছিলেন মাদক গ্রহণের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। কলম্বিয়ার জয়ের পর তাকে করতালি দিতে দেখা যায়। বাছাইপর্বের প্লে-অফে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ম্যারাডোনা অধিনায়ক হিসেবে মাঠে নামেন। আলেকজান্ডার তাবিনের একমাত্র গোলে বিশ্বকাপের মূলপর্বে উঠে যায় আর্জেন্টিনা। তবে সেই বিশ্বকাপে খেলতে গেলেও মাদক গ্রহণের দায়ে ফের নিষিদ্ধ হয়েছিলেন ম্যারাডোনা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি