1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কলমাকান্দায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আর এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রীর নানি বাদী হয়ে কলমাকান্দা থানায় এই মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামের ছয় সন্তানের জনক মো. ফিরোজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাতে ফিরোজ মিয়া ওই স্কুলছাত্রীর বাড়িতে যান। ঘরে লোকজন না থাকার সুযোগে ফিরোজ ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন। এসময় মেয়েটি চিৎকার শুরু করলে ফিরোজ পালিয়ে যান। পরে ওই স্কুলছাত্রী বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় সোমবার রাতে কলমাকান্দা থানায় একটি মামলা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি