1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৃহস্পতিবার বিকেলে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেন। এ সময় এই অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। আর এতে সহযোগিতা করেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুনীল কুমার দাস, সহকারী পরিচালক সাবিকুন্নাহারসহ কলমাকান্দা থানা পুলিশের একটি টিম।

আদালত সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার এমপিবি ব্রিকসের মালিক আব্দুস সালাম কেরণকে ২ লাখ টাকা ও সাতপাইকের ভিটা এলাকার পিসিবি ব্রিকসের মালিক দেলোয়ার হোসেন খানকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ জরিমানা করা হয়। জরিমানা করা এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। তাছাড়া তারা নিয়মনীতি না মেনে অবৈধভাবে এই ইটভাটাগুলো পরিচালনা করে আসছিলেন।

কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে দুইটি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি