1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

কলমাকান্দায় বিএনপি নেতাকর্মীর ওপর যুবলীগের হামলার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শহীদবেদীতে ফুল দিতে যাওয়ার সময় আজ শনিবার সকালে বিএনপির নেতাকর্মীর ওপর যুবলীগের কতিপয় নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা মো. সাইদুর রহমান অভিযোগ করে বলেন, স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ার পথে ধান মহালে পৌঁছলে কলমাকান্দা যুবলীগের কতিপয় নেতাকর্মী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালান।

গুরুতর আহত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, টুটুন মিয়া, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক রবীনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ হামলার বিষয়ে জানতে চাওয়া হলে কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই।

কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি