1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কলমাকান্দায় চারটি ভারতীয় মহিষ আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ছয় লাখ টাকা মূল্যমানের চারটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

জানা যায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে কলমাকান্দা উপজেলার লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৬৯/১২-এস হতে আনুমানিক দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি এলাকা থেকে চারটি ভারতীয় মহিষ আটক করা হয়। তবে সময় কোন চোরাকারবারীকে আটক সম্বব হয়নি।

আটককৃত মহিষগুলোর সিজার মূল্য ছয় লাখ টাকা। আর এগুলোকে নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি