1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল ভূমি কর্মকর্তার প্রাণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গোপালদী পৌরসভায় ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল ৯টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়ার পর মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি