1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

করোনা আক্রান্ত ম্যাক্রোঁ, সেলফ-আইসোলেশনে ইউরোপিয়ান নেতারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর করোনা ভাইরাসে আক্রান্তের খবরে সেলফ-আইসোলেশনে চলে গেছেন অনেক ইউরোপিয়ান নেতারা।

এর আগে ম্যাক্রোঁর করোনা পজিটিভের খবর গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে নিশ্চিত করা হয় বলে জানায় বিবিসি।

যেখানে ম্যাক্রোঁ সাতদিনের জন্য আইসোলেশনে থাকবেন বলে এক বিবৃতিতে জানায় ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস।
এদিকে সাম্প্রতিক সময়ে ইইউ সম্মেলনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছিলেন ম্যাক্রোঁ। যেসব সভায় ইউরোপিয়ান শীর্ষ অনেক নেতা ও কর্মকর্তারা ছিলেন। ফলে তারাও এখন সেফল-আইসোলেশনে যাওয়ার কথা জানিয়েছেন। যেখানে স্প্যানিশ প্রধানমন্ত্রী নিজ থেকেই সেলফ-আইসোলেশনে যাওয়ার উদ্দ্যেগ নিয়েছেন।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেওয়ায় ৪২ বছর বয়সী এ প্রেসিডেন্ট কোভিড-১৯ পরীক্ষা করান এবং ফলাফল পজিটিভ আসে। তবে ম্যাক্রোঁ কীভাবে ভাইরাসটিতে সংক্রমিতে হলেন কিংবা কাদের সংস্পর্শে তিনি এসেছিলেন, এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি ওই বিবৃতিতে।

ফরাসি এক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাক্রোঁ এখনও দেশ পরিচালনার ‘দায়িত্বে’ রয়েছেন এবং তিনি এখন দূর থেকে কাজ করবেন।

ফ্রান্সে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় এ সপ্তাহ থেকে রাতের কারফিউ জারি করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে ফ্রান্সে ২০ লাখ মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয় এবং তাদের মধ্যে মারা গেছেন ৫৯ হাজার ৪শ’ জন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি