1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩

করোনায় বিশ্বে শনাক্তের সংখ্যা ৬ কোটি ছাড়াল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

নভেম্বরের ৮ তারিখ ৫ কোটি ছাড়ানোর ১৭ দিন পর নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, নতুন এই রোগে বুধবার পর্যন্ত ৬ কোটি ১ লাখ ৮ হাজার ১৯৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সুস্থ হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ১৪ লাখ ১৪ হাজার ৯২৫ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ৭৮৩ জন। সুস্থ ৭৬ লাখ ৩৯ হাজার ৮৪ জন। মারা গেছেন ২ লাখ ৬৫ হাজার ৯৪৩ জন।

যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ১০টি দেশে: ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং মেক্সিকো।

ভারতে ৯২ লাখ ২২ হাজার ২১৬ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৭৪৩ জন।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ১৭৯ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৬১ লাখ ২১ হাজার ৪৪৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি