1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

করোনায় বন্ধ বিদ্যালয়ের খেলার মাঠ এখন ডাস্টবিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১

নেত্রকোনার মদন উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। করোনায় বিদ্যালয় বন্ধ থাকায় আশপাশের বাসা-বাড়ির লোকজন বিদ্যালয়ের খেলার মাঠকে ডাস্টবিনে পরিণত করেছেন। এতে ওই মাঠের পাশ দিয়ে পথচারীরা চলাচলে চরম দুর্ভোগ ও পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে পথচারীরা নাক মুখ চেপে ধরে চলাচল করছেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবেশ অধিদপ্তর আগারগাঁওয়ে লিখিত আবেদনসহ উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় একাধিক বার আলোচনা করলেও কোনো সুফল পায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রায় ২০০ মিটার দূরে স্থাপিত হয় উপজেলার একটি মাত্র বালিকা উচ্চ বিদ্যালয়। পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পৌরসদরে ওই বিদ্যালয়ের মাঠ ডাস্টবিনে পরিণত হওয়ায় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাঠের পাশে বসবাসকারী সোহাগ আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, ময়লা আর্বজনায় বিদ্যালয়ের মাঠ এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। দুর্গন্ধের কারণে পরিবার নিয়ে বসবাস করতে খুবই কষ্ট হচ্ছে। ইউএনও অফিস ও হাসপাতালের সাথে বিদ্যালয়ের খেলার মাঠের পরিবেশ এমন হওয়াটা খুবই দুঃখজনক। দেখার কেউ নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন বলেন, বিদ্যালয়ের খেলার মাঠের পরিবেশ নষ্ট থেকে রক্ষার জন্য পরিবেশ অধিদপ্তর আগারগাঁওয়ে লিখিত আবেদন করেছি। উপজেলা মাসিক সমন্বয় কমিটিতে একাধিকবার আলোচনা করেছি কিন্তু কোনো সুফল পায়নি।

বিদ্যালয় এডহক কমিটিরি সভাপতি এনামুল হক বলেন, বিদ্যালয়ের মাঠ খেলাধুলার উপযোগী করতে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কাজ হয়নি।

পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ বলেন, মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও মালিক পক্ষের মাঝে মামলা চলমান থাকায় কার্যকরী পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না। খেলার মাঠ সুরক্ষিত রাখার জন্য অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি