1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩০৮

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩০৮

নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩০৮ জন।

সবমিলিয়ে দেশে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮০৩ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৫৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ১৫ হাজার ১০৭ জন হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। আর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা সোয়া চার কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১১ লাখ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টাদশ। আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি