1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

করোনায় আক্রান্ত নেত্রকোনা পৌরসভার মেয়র

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান। শুক্রবার (২ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া তাদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

নেত্রকোনা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল কবীর রিয়াদ বলেন, জেলা সদর হাসপাতালে শুক্রবার নজরুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। এতে তিনি, তার স্ত্রী জাকিয়া আক্তার ও ছেলে জারিফ খান কোভিড পজেটিভ রোগী হিসেবে শনাক্ত হন। এর দুইদিন আগে শনাক্ত হন তার অপর দুই ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি ও সাদ খান। এছাড়া জামির শিশুপুত্র আজওয়াদ ইসলাম খানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, জামি, সাদ ও আজওয়াদ ইসলাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আক্রান্ত হলে নজরুল ইসলাম খান, জাকিয়া আক্তার ও জারিফ খানকেও বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (১ এপ্রিল) নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় মোট শনাক্ত ৯১৫ জন। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি