1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

করোনার নতুন ধরন নিয়ে বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

করোনার নতুন ধরন নিয়ে বৈঠক ঠেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ টুইট বার্তায় বলেন, ‘করোনার নতুন এই ধরনের বিষয়ে তুলনামূলক আরো ভালো তথ্য না পাওয়া পর্যন্ত ভ্রমণে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ হবে।’

যদিও, করোনার নতুন এ ধরন নিয়ে ডব্লিউএইচও নিজেদের সবোর্চ্চ সতর্কতার কথা উল্লেখ করে বলেছে, এটি মহামারি বিবর্তনের একটি সাধারণ অংশ। সংস্থাটি ভাইরাসের নতুন এই ধরন শনাক্ত করায় ব্রিটেনের প্রশংসা করছে।

করোনার নতুন এই সংক্রমণরোধে বেশকিছু দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ফ্রান্সের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘলাইন আটকে আছে।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি পণ্য যেমন খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহকারী কার্গোগুলোকে আগে যেতে দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি