1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

করিমগঞ্জে শিশুদের খেলা নিয়ে ঝগড়ার জেরে প্রাণ গেলো কৃষকের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

কিশোরগঞ্জের করিমগঞ্জে শিশুদের খেলাধুলা নিয়ে ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার পর মো. জামিল মিয়া (৪৫) নামে একজন কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২০ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. জামিল মিয়া উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উত্তর সিংগুয়া গ্রামের মৃত ইসমত আলী মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শিশুদের টেনিস বল খেলাকে কেন্দ্র করে উত্তর সিংগুয়া গ্রামে জামিল মিয়ার লোকজনের সঙ্গে দুদু মিয়ার লোকজনের ঝগড়া হয়।

এর জের ধরে রাত ১০টার দিকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মো. জামিল মিয়াসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মো. জামিল মিয়া ও আবুল বাশার (৪০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া এরশাদ (৩৫), হেলাল উদ্দিন (৬০), আলাল (৪৫), মাজহারুল ইসলাম (২২) ও জহির (২৪) এই পাঁচজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ নভেম্বর) সকাল ৬টার দিকে মো. জামিল মিয়ার মৃত্যু হয়।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, শিশুদের খেলাধুলা নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জামিল মিয়ার মৃত্যুর খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় জড়িতরা শনিবার (২০ নভেম্বর) রাতে ঘটনার পর পরই গাঢাকা দিয়েছে। তাদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এছাড়া এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি