1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জের করিমগঞ্জে টেলিভিশন চালু করার সময়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবন্তী আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের ফতেরগোপ গ্রামের আতিব বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রী নিহতের এই ঘটনাটি ঘটে।

নিহত শ্রাবন্তী আক্তার ফতেরগোপ গ্রামের আতিব বাড়ির দিলোয়ার হোসেনের মেয়ে এবং করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পরিবার জানায়, সকাল ১১টার দিকে শ্রাবন্তী টেলিভিশন চালু করার জন্য ঘরের বৈদ্যুতিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি