1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা

করিমগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুলছাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের চাপায় উর্মী আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। উর্মী সুতারপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে ও নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১২টার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল সে। অটোরিকশাটি আয়লা নামক স্থানে গেলে সে নেমে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি