1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

কয়েদিদের ধরে ধরে পেটালেন আ.লীগ নেতাকর্মীরা, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

কারাগারে কয়েদিদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় চার আসামির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। পাবনায় কারাগারে এ ঘটনা ঘটেছে।

পাবনায় কারাগারে থাকা অন্য কয়েদিদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শাস্তিস্বরূপ চার আসামিকে মঙ্গলবার অন্য জেলার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নেতাকর্মীরা হলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তৌফিক ইমাম খান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মুতাই এবং আসাদুজ্জামান সুইট। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার মামলা রয়েছে।

পাবনা জেল সুপার মো. ওমর ফারুক জানান, কয়েকদিন ধরেই কারাগারে অন্য কয়েদিদের সঙ্গে তারা খারাপ আচরণ করছিলেন। সবশেষ সোমবার (০৩ মার্চ) বিকেলে চার আসামি কারাগারের অন্য কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বাগবিতণ্ডায় জড়ান। এমনকি তাদের গায়ে হাত তোলেন তারা। ফলে শাস্তিস্বরূপ তৌফিক ইমাম, শেখ লালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী এবং মুতাই ও অন্যজনকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বিগত সময়ে বাইরে যেভাবে বেপরোয়া কথাবার্তা ও আচরণ করেছে কারাগারেও তারা তেমন করেছিলেন। ফলে ঝামেলার তৈরি হয়। আসামিদের সঙ্গে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার বিকেলে তাদের রাজশাহী ও নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি