1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কয়েকজনের পদত্যাগে দলে কোনও প্রভাব পড়বে না : আখতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কয়েকজনের পদত্যাগে দলে কোনও প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমেই জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতার কথা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।

এর আগে সকালে আদালতে হাজির হন আখতার হোসেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় তাকে জামিন দেন আদালত।

আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তার জামিন আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি